সিলেট মহানগর যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
ঢাকা প্রেস
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা প্রতিনিধি:-
সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
এর আগে, বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিলেট মহানগর যুবলীগের এমদাদ হোসেন ইমু এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ। তাদের বিরুদ্ধে সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও গুলির অভিযোগে মামলা রয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার হওয়া দুই যুবলীগ নেতা কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি।
গ্রেপ্তারের পর তাদেরকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬