|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৩:২২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হলো এসএসসি পরীক্ষা


আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু  হলো এসএসসি পরীক্ষা


২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। যেখানে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন শিক্ষার্থী অংশ নেবে বলে আশা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় অনুসারে, দেশব্যাপী ৩ হাজার ৭০০ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না এবং শুধু হল সচিবই ইন্টারনেট সংযোগ ছাড়া সাধারণ ফোন সেট ব্যবহার করতে পারবেন।

 

পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্ন কোড ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার কেন্দ্রে যাওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন।

এদিকে এসএসসি ও দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের যে কোনো সমস্যা মোকাবিলায় 'কুইক রেসপন্স টিম' গঠন করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬