|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৪ ০১:১৮ অপরাহ্ণ

টানা বর্ষণে সাজেকে আটকা পড়েছে চার শতাধিক পর্যটক


টানা বর্ষণে সাজেকে আটকা পড়েছে চার শতাধিক পর্যটক


টানা বর্ষণের ফলে খাগড়াছড়ির সাজেকে আটকা পড়েছে অন্তত চার শতাধিক পর্যটক। এ ছাড়া নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছেন হাজারো মানুষ। সেই সঙ্গে দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির পর্যটন এলাকা সাজেক এবং লংগদুর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে। বন্যা কবলিত হয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার মেরুং ইউনিয়ন, কবাখালি ইউনিয়ন এবং বোয়ালখালি (সদর) ইউনিয়ন।


মেরুং ও কবখালিতে কয়েকটি আশ্রয়কেন্দ্রে পানিবন্দি শতাধিক পরিবার আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছেন মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি এবং কবাখালি ইউপি চেয়ারম্যান নলেজ চাকমা। এদিকে দীঘিনালা-সাজেক সড়কের কবাখালি এলাকা, বাঘাইহাট এলাকা, গঙ্গারাম এলাকা এবং মাচালং এলাকার সড়ক পানির নিচে থাকায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। এ ছাড়া দীঘিনালা-লংগদু সড়কের বেলছড়ি, বেতছড়ি, বড়মেরুং এবং ছোটমেরুং বাজার এলাকার সড়ক পানির রিচে থাকায় লংগদুর সঙ্গেও বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬