|
প্রিন্টের সময়কালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২২ অপরাহ্ণ

মাধবপুরে Green Humanity-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


মাধবপুরে Green Humanity-এর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:



হবিগঞ্জের মাধবপুরে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন Green Humanity-এর উদ্যোগে ‘Plant for the Future’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।


 


 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার নোয়াপাড়ার সাহেববাড়ি রোড থেকে খড়কি বাজার পর্যন্ত সরকারি সড়কের পাশে ফলজ গাছ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
 

কর্মসূচির উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান। এ সময় ৯ নম্বর মডেল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ জাবেদ, মাধবপুর মানবিক ফাউন্ডেশনের প্রধান সৈয়দ বোরহান উদ্দিনসহ স্থানীয় মুরব্বি, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক নেতৃবৃন্দ ও Green Humanity-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
 

কর্মসূচির আওতায় সড়কের পাশে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ রোপণ করা হচ্ছে। পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের উদ্যোগও নেওয়া হয়েছে।
 

Green Humanity-এর পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
 

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। এ জন্য সবাইকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যত্ন নেওয়ার আহ্বান জানান তারা।
 

‘আমরা শুধু গাছ লাগাচ্ছি না, আমরা ভবিষ্যৎ রোপণ করছি’—এই প্রত্যয় নিয়ে Green Humanity তাদের পরিবেশ ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬