যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শিশু মৃত্যু
ঢাকা প্রেস
যশোর প্রতিনিধি:-
যশোরের চৌগাছায় মঙ্গলবার রাতে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আফরোজা খাতুন নামে ৮ বছরের ওই শিশুটি চৌগাছা-কোটচাঁদপুর সড়কের তজবিজপুর গ্রামে তার বাড়ির সামনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মারাত্মকভাবে আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে রোগী নিয়ে যশোরগামী একটি অ্যাম্বুলেন্স চৌগাছা হয়ে যাওয়ার পথে আফরোজাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করে শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। চৌগাছা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬