|
প্রিন্টের সময়কালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৩:২৪ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ এপ্রিল ২০২৫ ১২:০১ অপরাহ্ণ

পুঠিয়ায় সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু


পুঠিয়ায় সাপের কামড়ে এক কলেজ ছাত্রের মৃত্যু


মোঃ শফিকুল ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ-

 

রাজশাহীর পুঠিয়ায় সাপের কামড়ে মিঠুন (২৩) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। 

উপজেলা শিলমাড়িয়া ইউনিয়নের ছোট কাজুপাড়া গ্রামের মৃত আসলাম উদ্দিনের ছেলে, এবং আব্দুলপুর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। বুধবার সকাল ১১,৩০ মিনিটের সময়  উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ছোট কাজুপাড়া গ্রামের মাঠে এ দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, সকালে মিঠুন তার ভুট্টা জমিতে পানি সেচ দিতে মাঠে যায়। পানি দেওয়ার এক পর্যায়ে দেখতে পায় জমিতে  একটি গর্তে পানি যাচ্ছে। এসময় সে গর্তটি বন্ধ করার জন্য  পা দিয়ে চেষ্টা করে। এসময় গর্তে থাকা সাপ তার পায়ে কামুড় দেয়। প্রথম কামুড়ে বুঝতে না পারায় দ্বিতীয় কামুড়ে জলতে শুরু  করলে সে গর্তে মোবাইল ফোনের আলো দিয়ে দেখে গর্তে সাপ  সাপটি মারার পর পাশের সড়কে উঠে হাক ডাক শুরু করে।

এসময় তাকে গুরুতর অসুস্থ্য অবস্থায় এলাকার মানুষ  ও তার আত্মীয় স্বজন উদ্ধার করে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রামেক হাসপাতালে প্রেরণ করে।পরে রামেক হাসপাতালে মিঠুন চিকিৎসাধীন অবস্থায়  মৃত্যু বরন করেন। 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬