|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ণ

মালদ্বীপের হাইকমিশনার  সাথে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি সাক্ষাৎ 


মালদ্বীপের হাইকমিশনার  সাথে ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি সাক্ষাৎ 


মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-


 

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান এর সাথে ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ (হার এক্সিলেন্সি) । এসময় তাঁর সাথে সফরসঙ্গী হিসেবে জনাব আলি শাহ, ডেপুটি হাইকমিশনার আহমেদ মাইশান, সেকেন্ড সেক্রেটারি আরিফুল ইসলাম, প্রটোকল অফিসার মালদ্বীপ হাইকমিশন, বাংলাদেশ উপস্থিত ছিলেন। এসময় ডিআইজি   হাইকমিশনার ও তাঁর সফরসঙ্গীদের ফুলেল শুভেচছাসহ সম্মাননা স্মারক প্রদান করেন।
 

সাক্ষাৎকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন এবং নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।রেঞ্জ পুলিশের কার্যক্রম সম্পর্কে  হাইকমিশনারকে বিস্তারিত ব্রিফ করেন রেঞ্জ ডিআইজি। এসময় সমসাময়িক বিভিন্ন বিষয় সহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মালদ্বীপের শিক্ষার্থীদের স্কলারশিপ-এ এমবিবিএস ডিগ্রি অর্জনের বিষয়ে আলোচনা করা হয়।
 

এসময় আরো উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, ময়মনসিংহের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) , মোঃ আবুল কালাম আযাদ; পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মোহাম্মদ নুরে আলম বিপিএম; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট),  মোঃ ফয়েজ আহমেদ পিপিএম; পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ কাজী আখতার উল আলম  বিপিএম সহ ময়মনসিংহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬