|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৭:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ নভেম্বর ২০২৪ ০৬:৫০ অপরাহ্ণ

নাটোরে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু


নাটোরে গাড়িচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু


ঢাকা প্রেস,নাটোর প্রতিনিধি:-

 

নাটোরের গুরুদাসপুরে বনপাড়া-হাটিকুমড়ুল মহাসড়কের কাছিকাটা ১০ নম্বর ব্রিজ এলাকায় এক অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
 

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে। নিহতরা হলেন পাবনার চাটমোহর উপজেলার কৈশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫) এবং একই এলাকার মৃত জয়েন প্রামানিকের ছেলে শাহ আলম (৪৭)।
 

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, স্থানীয়রা মহাসড়কের ওই স্থানে দুটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন।
 

তিনি আরও জানান, কোন গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬