ধানখেত থেকে সাঁওতাল নারীর মরদেহ উদ্ধার
ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-
দিনাজপুরের বিরামপুরে ধানখেত থেকে বৃসনি পাহান (৫৫) নামের এক সাঁওতাল নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কাটলা ইউনিয়নের ময়নামোড় এলাকায় ধানখেত থেকে তার মরদেহ পাওয়া যায়।
বৃসনি পাহান বেনুপুর গ্রামের বাসিন্দা এবং স্বামী পরিত্যক্ত মৃত সাদন পাহানের মেয়ে।
স্থানীয়দের তথ্যমতে, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বৃসনি পাহান পার্শ্ববর্তী মাঠে ধান কাটার কাজ করছিলেন। কাজ শেষে তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরদিন সকালে স্থানীয়রা ময়নামোড় এলাকার একটি ধানখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৃসনি পাহানকে হত্যা করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬