বড়াইগ্রামে ১০ ফুট দীর্ঘ ১৭কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার, আটক ১
সুরুজ আলী,নাটোর প্রতিনিধি:-
নাটোরের বড়াইগ্রামে ১০ ফুট লম্বা এবং ১৭ কেজি ওজনের জীবিত একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলার চান্দাই ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মৃত আকবর আলীর ছেলে রফিকুল ইসলামের বসতবাড়ীর আঙ্গিনা থেকে এই নিষিদ্ধ গাছ উদ্ধার করা হয়। পুলিশ এ সময় গাঁজা চাষী রফিকুল ইসলাম (৪৭)কে আটক করে।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি সংলগ্ন আঙ্গিনা থেকে তাজা গাছটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে রোববার দুপুরে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬