|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৪২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ ডিসেম্বর ২০২৪ ০৩:২৯ অপরাহ্ণ

সড়কের নৈরাজ্যে রাজনৈতিক প্রভাব জড়িত: নাহিদ ইসলাম


সড়কের নৈরাজ্যে রাজনৈতিক প্রভাব জড়িত: নাহিদ ইসলাম


ঢাকা প্রেস নিউজ
 

সড়ক ও পরিবহন খাতে চলমান নৈরাজ্যের সঙ্গে রাজনৈতিক প্রভাব জড়িত, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।
 

শনিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর রমনায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটে রোড সেফটি ফাউন্ডেশন আয়োজিত "সড়ক পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও কাঠামোগত সংস্কার" শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 

নাহিদ ইসলাম বলেন, সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধ হয়নি; আগে এক দল ছিল, এখন অন্য দল এ কাজ করছে। তিনি আরও বলেন, সড়কের নৈরাজ্যের সঙ্গে একটি রাজনৈতিক প্রভাব জড়িত, তাই এর সমাধান খুব সহজ হবে না। তবে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার প্রতিশ্রুতি দেন তিনি। সড়ক পরিবহন খাতে দুর্নীতির সঙ্গে রাজনৈতিক নেতাকর্মী ও নেতারা জড়িত থাকায়, এর সমাধানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেন।
 

তথ্য উপদেষ্টা বলেন, "বিগত সরকারের উন্নয়ন জনবান্ধব ছিল না, যার কারণে মানুষ সঠিক সুবিধা পায়নি। ভবিষ্যতে জনবান্ধব উন্নয়ন নিশ্চিত করতে সাধারণ মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে নীতিগত সংস্কার করা হবে।"
 

এ সময়, পরিবহন মালিকদের উদ্দেশে বিআরটিএ চেয়ারম্যান বলেন, "কোনো পুরনো বাস রাখা হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে।" তিনি আরও জানান, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে স্থায়ী পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি বলেন, "উচ্ছেদ নয়, পরিকল্পিত সমাধান খুঁজে বের করা প্রয়োজন।"


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬