|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ আগu ২০২৩ ০৪:৪৩ অপরাহ্ণ

ডিএসসিসি চাকরির সুযোগ, নেবে ৯২ জন


ডিএসসিসি চাকরির সুযোগ, নেবে ৯২ জন


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে ৩ পদে মোট ৯২ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী বৃহস্পতিবারের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।


১. পদের নাম: উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক
পদসংখ্যা: ৫
যোগ্যতা: স্নাতক বা সমমান পাস।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)।

২. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৪৫
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দের গতি এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৩. পদের নাম: হিসাব সহকারী
পদসংখ্যা: ৪২
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)


বয়স
১ আগস্ট তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

যেভাবে আবেদন
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ১২১ নম্বর কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই–মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৪ আগস্ট ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬