চট্টগ্রামের বোয়ালখালীতে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার
ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সেবাখোলা বিলের একটি ধানি জমিতে শনিবার সকালে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত ব্যক্তির বয়স প্রায় ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা প্রথম মৃতদেহটি দেখতে পান এবং বিষয়টি পুলিশে জানান। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৃতদেহে কালো গেঞ্জি ও তার ওপর একটি মেক্সি ছিল এবং মুখ ভর্তি কালো দাড়ি ছিল। গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
বোয়ালখালী থানার উপপরিদর্শক রেযাউল জাব্বার জানান, মৃতদেহের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলায় ওড়না পেঁচানো থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। মৃতদেহের অবস্থা দেখে মনে হচ্ছে, মৃত্যুর ২-৩ দিন আগে এই ঘটনা ঘটেছে।
ময়নাতদন্তের জন্য মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এই ঘটনার সঠিক কারণ জানা যাবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬