|
প্রিন্টের সময়কালঃ ২৭ অক্টোবর ২০২৬ ০৮:৫৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ এপ্রিল ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ

রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন


রাজধানীতে গ্রিন লাইফ হাসপাতালে আগুন


রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে আগুন লেগেছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাদের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে আগুন লাগার খবরে হাসপাতালে থাকা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬