মেহেরপুরে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেপ্তার
ঢাকা প্রেস,মেহেরপুর প্রতিনিধি:-
মেহেরপুরের গাংনীর কাথুলী ইউনিয়ন পরিষদের সদস্য আজমাইন হোসেন টুটুল (৪২) অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছেন।
রোববার (১৭ নভেম্বর) ভোর রাতে গাংনীর ধলা গ্রামস্থ তার নিজ বাড়ি থেকে যৌথবাহিনী তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটার গান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, বিপুল পরিমাণ কৃষি পণ্য এবং কম্বল।
যৌথবাহিনীর নেতৃত্বদানকারী ২৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী ক্যাপ্টেন রওশন জানান, আজমাইন হোসেন টুটুলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও সরকারি মালামাল থাকার খবরের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড বন্দুকের কার্তুজ, ত্রাণের কম্বল, সরকারি কৃষি প্রণোদনার বীজ, সার এবং কয়েকটি সেলাই মেশিন।
আজমাইন হোসেন টুটুলের বিরুদ্ধে অস্ত্র আইন ও সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে দুটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬