সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে ও আ.লীগ নেত্রী মাহজেবিন শিরিন পিয়া গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি:-
সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে ও আওয়ামী লীগ নেত্রী মাহজেবিন শিরিন পিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী থেকে তাকে আটক করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পিয়া ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। তাকে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৪ আগস্ট ঈশ্বরদীতে বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে হামলার ঘটনায় তিনি সরাসরি জড়িত ছিলেন। বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬