ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তিনটি গাড়ির সংঘর্ষে প্রাইভেটকার দুমড়েমুচড়ে!
ঢাকা প্রেস নিউজ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ বৃহস্পতিবার সকালে তিনটি গাড়ির সংঘর্ষে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
সকাল পৌনে ১১টা, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মহাখালী র্যাম্প এ ঘটনা ঘটে।
কুড়িল বিশ্বরোডের দিকে যাওয়ার সময় একটি প্রাইভেটকার সামনের গাড়ির হঠাৎ ব্রেক করায় তার পেছনের আরেকটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লাগে। এরপর পেছনের আরেকটি প্রাইভেটকার ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথম প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।
প্রথম প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। মহাখালী র্যাম্পে যানজটের সৃষ্টি হয়।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পেট্রোল টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত প্রাইভেটকারটি সরিয়ে ফেলে। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬