নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষ: শিক্ষার্থীদের প্রতিক্রিয়া
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক সারজিস আলমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
৫ মার্চ রাতের দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নাম্বার গেটের সামনে সারজিস আলমের আগমনের খবর পেয়ে ছাত্রদল সমর্থকরা একত্রিত হন। এর পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। পরিস্থিতি শান্ত করার জন্য সারজিস আলম দ্রুত এলাকা ত্যাগ করেন, তবে এই হাতাহাতির মাঝে মুশতাক তাহমিদ নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিছুটা সুস্থ আছেন।
এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ঘটনাটি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের নাম জড়ানো হচ্ছে, যা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করতে পারে। তারা এটিকে বিব্রতকর ও মানহানিকর হিসেবে উল্লেখ করেছেন।
অন্যদিকে, সারজিস আলম ফেসবুকে একটি পোস্টে দাবি করেন, ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবি করেছেন। তিনি বলেন, "এ ধরনের কর্মকাণ্ডের পরিণতি টোকাইলীগের মতো হতে পারে", এবং শিক্ষার্থীদের সতর্ক থাকার পরামর্শ দেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬