|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৪৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জানুয়ারি ২০২৫ ০২:৪৩ অপরাহ্ণ

রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ


রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ


ঢাকা প্রেস নিউজ

 

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তৃতীয় দফায় আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন জমার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
 

একই সঙ্গে, কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ করা হয়েছে।
 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত পৃথক নির্দেশনা জারি করেছে এনবিআর। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
 

এনবিআর জানিয়েছে, ব্যবসায়ী ও পেশাজীবীদের দাবির পরিপ্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

এর আগে, সাধারণ করদাতাদের জন্য রিটার্ন দাখিলের শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি। আয়কর আইন, ২০২৩ অনুযায়ী, ২০২৪-২০২৫ করবর্ষে কোম্পানি ব্যতীত সকল শ্রেণির করদাতাদের জন্য নির্ধারিত রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। তবে, জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতি বিবেচনায় এনে এনবিআর দুই দফায় সময় বাড়িয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬