চট্টগ্রাম যুবদল কমিটি বিলুপ্ত, দুই নেতাকে বহিষ্কার
ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কমিটির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শীঘ্রই নতুন কমিটি গঠন করা হবে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন এবং কৃষি বিষয়ক সম্পাদক নুরুল আমিনকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬