|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ সেপ্টেম্বর ২০২৪ ০৬:০০ অপরাহ্ণ

লালমনিরহাটে তিস্তা নদীতে শিশুর মর্মান্তিক মৃত্যু


লালমনিরহাটে তিস্তা নদীতে শিশুর মর্মান্তিক মৃত্যু


ঢাকা প্রেস
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:-



সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না চরে ঘাস কাটতে গিয়ে তিস্তা নদীতে ডুবে আলিফ ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত আলিফ ওই এলাকার মিন্টু মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ তার বাবা-মার সাথে নৌকায় করে তিস্তা নদীর চরে ঘাস কাটতে গিয়েছিল। একপর্যায়ে সে নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে তার মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করে।
 

সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬