|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ আগu ২০২৪ ১১:২৫ পূর্বাহ্ণ

ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা


ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশের বাধা


ঝিনাইদহে কোটা সংস্কার আন্দোলনকারীরা গতকাল বুধবার (৩১ জুলাই) 'মার্চ ফর জাস্টিস' কর্মসূচি পালন করেছেন। নিহত, গণগ্রেপ্তার, মামলাসহ নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এই কর্মসূচি পালন করেন। 

 

জানা যায়, কর্মসূচি পালনের জন্য দুপুর আড়াইটার দিকে শহরের পাসপোর্ট অফিস এলাকা থেকে আন্দোলনকারীরা জেলা জজ কোর্ট প্রাঙ্গণে যেতে থাকে।

 

আন্দোলনকারীরা এলজিইডি ভবনের পাশে পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে পুলিশের বাধার মুখে জজ কোর্ট প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে সেখানেই বিক্ষোভ শুরু করেন তারা। তখন তারা ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬