টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-
টাঙ্গাইলের সখীপুরে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭টার দিকে সখীপুর-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ী এলাকায় ট্রাকচাপায় কারখানার নাইটগার্ড মামুন খান নিহত হন। মামুন টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।
এরপর, সকাল ৯টার দিকে সখীপুর থানার সামনে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী জয়েন উদ্দিনের মৃত্যু হয়। তিনি মির্জাপুর উপজেলার পেকুয়া গ্রামের গনি মিয়ার ছেলে।
অপরদিকে, কুতুবপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবুবকর নামে এক অটোরিকশাচালক নিহত হন। তিনি উপজেলার কচুয়া গ্রামের আলী হোসেনের ছেলে।
সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬