|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৮:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৬ ০২:৪৯ অপরাহ্ণ

যুদ্ধের মাঝেই বাংলাদেশিদের বড় সুখবর দিল কাতার


যুদ্ধের মাঝেই বাংলাদেশিদের বড় সুখবর দিল কাতার


কাতারে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদ শেষের পথে থাকা সব ধরনের এন্ট্রি ভিসায় এক মাসের সময় বৃদ্ধি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

 

মঙ্গলবার (৩ মার্চ) কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে।

 

কাতার জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধি সম্পূর্ণ বিনামূল্যে এবং স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে সম্পন্ন হবে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি উপস্থিত হওয়া বা নতুন করে আবেদন জমা দেওয়ার প্রয়োজন নেই।

 

তবে ২৮ ফেব্রুয়ারির আগে যাদের ভিসা সংক্রান্ত কোনো লঙ্ঘন রয়েছে, তাদের ক্ষেত্রে নির্ধারিত জরিমানা পরিশোধ করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

 

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী অনেক ফ্লাইট গত কয়েকদিনে বাতিল করা হয়েছে। এগুলোর সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাওয়ার কথা ছিল।

 

ফ্লাইট বাতিলের কারণে বিপাকে পড়েছেন সংশ্লিষ্ট গন্তব্যের যাত্রীরা। বিশেষ করে যাদের ভিসার মেয়াদ কম, তারা চরম অনিশ্চয়তায় ভুগছেন। এমন পরিস্থিতিতে কাতার সরকারের ভিসার মেয়াদ বৃদ্ধি স্বস্তি এনে দিয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬