টাঙ্গাইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ঢাকা প্রেস
টাঙ্গাইল প্রতিনিধি:-
টাঙ্গাইলের কালিহাতীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাজেদুল ইসলাম। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা।
সোমবার (২৬ আগস্ট) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের জোকারচর এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গাজিপুর থেকে ঈশ্বরদী যাওয়ার পথে সাজেদুল ইসলামের মোটরসাইকেলটিকে একটি বাস ধাক্কা দেয়। এরপর পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এই দুর্ঘটনার ফলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল ইসলাম জানিয়েছেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। তিনি আরও জানান, দুর্ঘটনাকারী বাস ও ট্রাক পালিয়ে গেছে। পুলিশ তাদের খোঁজে তদন্ত চালাচ্ছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬