|
প্রিন্টের সময়কালঃ ১৪ মার্চ ২০২৬ ০৫:৪০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ মার্চ ২০২৬ ০৩:২০ অপরাহ্ণ

হবিগঞ্জে খোয়াই নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


হবিগঞ্জে খোয়াই নদী থেকে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার


জেলার চুনারুঘাটে খোয়াই নদী পারাপার করতে গিয়ে নিখোঁজের ৪২ ঘন্টা পর  ব্যবসায়ী আব্দুর জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

আজ শনিবার  দুপুর ১২টায় খোয়াই নদীর কোটবাড়ি এলাকায় তার মরদেহ ভেসে উঠে।

 

পরে চুনারুঘাট পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে আসে।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় আমরোড বাজার থেকে গরু নিয়ে বাড়ি উদ্দেশ্যে রওয়ানা দেন ক্ষেতামারা গ্রামের আব্দুল জলিল। এ সময় তিনি গরু নিয়ে কোট বাড়ি এলাকায় খোয়াই নদীর পারাপার করতে গিয়ে  তলিয়ে যান।

 

গতকাল শুক্রবার দুপুর ১২ টা থেকে চুনারুঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন  উদ্ধার কাজ চালিয়ে ব্যর্থ হন।


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬