মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন
মুরাদনগর প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৪ নম্বর নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে গুঞ্জর ২ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থী হয়েছেন তারেক আহম্মেদ সুমন।

তারেক আহম্মেদ সুমন ১৪ নম্বর নবীপুর পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাইজু উদ্দিন আহম্মেদের ছেলে। স্থানীয় মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে ভূমিকা রাখার লক্ষ্যেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন।
প্রার্থিতার বিষয়ে তারেক আহম্মেদ সুমন বলেন, ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে থাকতে চান তিনি। পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নেওয়া এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ২ নম্বর ওয়ার্ডের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে ওয়ার্ডবাসীর প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করবেন তিনি।
নির্বাচনে অংশ নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন তারেক আহম্মেদ সুমন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬