নাটোরে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম
ঈদ-উল-ফিতর উপলক্ষে নাটোর পৌরসভার হৃত-দরিদ্র চার হাজার ৬২৫টি পরিবারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ আজ থেকে কার্যক্রম শুরু হয়েছে।
শনিবার সকাল নয়টায় পৌরসভা প্রাঙ্গনে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক ও নাটোর পৌরসভার প্রশাসক মো. আবুল হায়াত।
এ সময় পৌরসভার প্রশাসক বলেন, সুষ্ঠুভাবে বিতরণ কার্যক্রম সম্পন্ন করতে মনিটরিং কার্যক্রম চালু করা হয়েছে।
ওয়ার্ডভিত্তিক বিতরণ কার্যক্রম চলবে ১৬ মার্চ পর্যন্ত।
এরআগে প্রস্তুতি সভা আয়োজন এবং উপকারভোগীদের তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত করা হয়।
এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এ কে এম শাহা আলম মোল্লা বাসস’কে জানান, জেলার সাতটি উপজেলার ৫২টি ইউনিয়ন পর্যায়ে এবং আটটি পৌরসভা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এক হাজার ২২৯.৫৮ টন চাল বরাদ্দ দিয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন এবং পৌরসভা পর্যায়ে মোট ১ লক্ষ ২২ হাজার ৯৫৮টি পরিবারের মাঝে বিনামূল্যে দশ কেজি করে চাল বিতরণের কার্যক্রম পর্যায়ক্রমে চলছে।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬