|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জুন ২০২৫ ০৪:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশে পাচারের উদ্দেশেই ফেনসিডিল তৈরি করে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা


বাংলাদেশে পাচারের উদ্দেশেই ফেনসিডিল তৈরি করে ভারত: স্বরাষ্ট্র উপদেষ্টা


ঢাকা প্রেস-নিউজ ডেস্ক:-

 

বাংলাদেশে মাদক পাচারের উদ্দেশ্যেই ভারত ফেনসিডিল উৎপাদন করে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
 

বুধবার (২৫ জুন) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
 

তিনি বলেন, “বাংলাদেশে মাদক প্রবেশের মূল উৎস হচ্ছে ভারত ও মিয়ানমার। ভারত ফেনসিডিল তৈরি করে মূলত বাংলাদেশে পাচারের জন্য। অন্যদিকে, মিয়ানমার সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি ইয়াবা প্রবেশ করে।”
 

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, দেশে এখনো দুটি প্রধান সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি—একটি দুর্নীতি, অন্যটি মাদক। এই দুটি সমস্যা দমন করতে সরকার বহুমুখী পদক্ষেপ নিয়েছে।
 

মাদক চোরাচালান বন্ধে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি জানান, ভারত ও মিয়ানমার থেকে ফেনসিডিল ও ইয়াবা প্রবেশ রোধে কূটনৈতিক যোগাযোগের পাশাপাশি সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি আরও জোরদার করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬