|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ জুন ২০২৫ ০৬:০৬ অপরাহ্ণ

কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 


কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

‘প্লাস্টিক দুষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে একটি র‌্যালি বের হয়েছে।
 

বুধবার (২৫ জুন) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বর্ণাঢ্য এ র‌্যালি বের হয়।
 

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বি এম কুদরত এ খুদা, কুড়িগ্রাম সরকারি কলেজর অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, ভুরুঙ্গামারীর সহকারী পুলিশ সুপার মাসুদ, সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক মুহা. হুমায়ূন কবির, পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম, জেলা তথ্য অফিসার মো. শাহজাহান আলী, ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি ও সাংবাদিক সায়েদ আহমেদ বাবু প্রমুখ।
 

এ সময় জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদের প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব থেকে প্লাস্টিক বর্জন করা উচিত। এ ক্ষেত্রে নিজেদের মধ্যে সচেতনতা তৈরি অবশ্যক।
 

অনুষ্ঠান শেষে অসুস্থ, দুস্থ, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের হাতে জেলা সমাজ সেবা অধিদফতরের অর্থ সহায়তার চেক তুলে দেন নুসরাত সুলতানা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬