রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: সীমান্তে হামলায় নিহত ৫
ঢাকা প্রেস
অনলাইন ডেস্ক:-
রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের রাতভর হামলায় কমপক্ষে ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়েছেন। রোববার টেলিগ্রামে এই তথ্য জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভাচেস্লাভ গ্লাদকোভ।
গভর্নরের মতে, এই হামলায় বেসামরিক মানুষদের মৃত্যু একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহতদের মধ্যে তিনজন শিশু।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক ভিডিও বার্তায় জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এখন যুদ্ধ তাদের নিজের দেশে ফিরে এসেছে।
উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় শনিবার রাশিয়া ও ইউক্রেন ১১৫ জন করে যুদ্ধবন্দি বিনিময় করেছে। গত ৬ আগস্ট রাশিয়ার কুরস্কে ইউক্রেনের বিস্ময়কর হামলার পর প্রথমবারের মতো এ ধরনের বিনিময় হলো।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিনিময়কৃত রুশ সেনাদের ইউক্রেনের বাহিনী কুরস্ক অঞ্চল থেকে আটক করেছিল। বর্তমানে তারা বেলারুশে রয়েছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ার ভূখণ্ডের ভেতরে কোনো বিদেশি শক্তির এটিই সবচেয়ে বড় আক্রমণের ঘটনা।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬