ভারতে পালানোর সময় আ.লীগ নেতা কিরণ আটক
ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-
গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহসভাপতি এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে যশোরের শার্শা সীমান্ত থেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি ভারতে পালানোর চেষ্টা করছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিজিবি এ তথ্য নিশ্চিত করে।
আসাদুর রহমান কিরণ দীর্ঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাময়িক বরখাস্ত হওয়ার পর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান কিরণ। এর আগে আরও আড়াই বছর তিনি ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেন।
তাঁর রাজনৈতিক পরিচিতি এবং দায়িত্ব পালনের দীর্ঘ অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সীমান্তে পালানোর চেষ্টার সময় আটক হওয়ার ঘটনা আওয়ামী লীগের ভেতরে আলোচনা সৃষ্টি করেছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬