সিমেন্ট ক্রসিং এলাকায় মেসার্স জামি স্টোরের টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।
ডেস্ক নিউজ:-
বর্তমান সরকারের সময়ে সুবিধা বঞ্চিত ও নিন্ম আয়ের লোকদের নিত্যপণ্য সামগ্রী স্বল্প মূল্যে পৌঁছে দিতে ৩৯ নং ওয়ার্ডে মেসার্স জামি স্টোরের তত্ত্বাবধানে পরিচালিত টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।
সেই লক্ষ্যে গতকাল দুপুরে মাত্র ৫১৫ টাকায় সয়াবিন তেল ২লিটার, চিনি ১ কেজি,মশুর ডাল ২ কেজি টোকেন দিয়ে লাইন দাঁড়িয়ে প্রায় ৫০০ লোকের কাছে পৌঁছে দেন।
প্রতিষ্ঠানের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে গণমানুষের কাছে এই ভোগ্যপণ্য সামগ্রী যথাযথ সময়ে পৌঁছে দিতে নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন। তিনি আরো বলেন, অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে পণ্য বিক্রয় করে তার চেয়ে একটু ব্যতিক্রম উদ্যোগে নিয়ে জামি স্টোরের তত্ত্বাবধানে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম সবার কাছে গ্রহণযোগ্য।
এই কার্যক্রম কে আরো যারা সফল ভাবে সহযোগিতা করতে কাজ করছে, সমাজ সেবক মোঃ শরীফ, আমিন উল্লাহ, মোঃ মুনসুর , এবাদুল হক,আল-সাবা ও শাহনেওয়াজ প্রমুখ।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬