|
প্রিন্টের সময়কালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৭ জানুয়ারি ২০২৫ ১২:০৭ অপরাহ্ণ

চট্টগ্রামে ৫দিন ব্যাপি তাফসীরুল কোরআন মাহফিল ২৭ জানুয়ারি থেকে শুরু...


চট্টগ্রামে ৫দিন ব্যাপি তাফসীরুল কোরআন মাহফিল ২৭ জানুয়ারি থেকে শুরু...


ঢাকা প্রেস
সৈয়দ মোহাম্মদ কায়সার,চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-


 

দীর্ঘ দেড় যুগ পরে  শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী স্মৃতি বিজড়িত চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড মাঠে ২৭ জানুয়ারী হতে ৩১জানুয়ারী'২৫  ইং পর্যন্ত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মহিলাদের জন্য বেশ কয়েকটি প্যান্ডেল চতুর্দিকে ব্যবস্থা করা হয়েছে।

দলে দলে মাহফিলে অংশ গ্রহণ করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবু তাহের সাহেব।

 

২৬ জানুয়ারি, রোববার বিকেলে মাহফিলের চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি দেখতে মাঠে আসেন সাবেক সাংসদ ও চট্টগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ শাহজাহান চৌধুরী, এসময় জামায়াতের নেতা মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬