|
প্রিন্টের সময়কালঃ ৩১ অক্টোবর ২০২৬ ০৫:০০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ নভেম্বর ২০২৪ ০৩:১৩ অপরাহ্ণ

টাঙ্গাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত


টাঙ্গাইলে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত


ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-
 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আবদুল আলীম (৪৮) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রসুলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আলীম ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি ভূঞাপুর পৌর শহরের প্রভাতী কিন্ডারগার্টেন এর পরিচালক ছিলেন।

জানা গেছে, শিক্ষক আবদুল আলীম বৃহস্পতিবার সকালে তার টাঙ্গাইল শহরের বাসা থেকে সিএনজিযোগে ভূঞাপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। সকাল ৯টার দিকে রসুলপুর এলাকায় পৌঁছালে সিএনজির সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন, তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের এএসআই আলমগীর জানান, মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬