|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৫ আগu ২০২৪ ০১:৫৮ অপরাহ্ণ

সারজিস আলমের কঠোর হুঁশিয়ারি: পাল্টা অভ্যুত্থান চেষ্টা করলে অস্তিত্ব থাকবে না


সারজিস আলমের কঠোর হুঁশিয়ারি: পাল্টা অভ্যুত্থান চেষ্টা করলে অস্তিত্ব থাকবে না


ঢাকা প্রেস নিউজ


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম পাল্টা অভ্যুত্থানের যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, "যদি তারা পাল্টা অভ্যুত্থানের বিন্দুমাত্র চেষ্টা করে, তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না।"

 

আজ বৃহস্পতিবার, রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এর আগে, তিনি শাহবাগে একদল শিক্ষার্থীকে নিয়ে মিছিল বের করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
 

সারজিস আরও বলেন, "আমরা তাদের সাবধান করে দিতে চাই, এই দেশ নিয়ে আর কোনো ছেলেখেলা করবেন না। ছাত্র-জনতা এ দেশকে যেদিকে যাওয়া প্রয়োজন, সেদিকে নিয়ে যাবে। এর জন্য যা করা প্রয়োজন, আমরা তা-ই করব।"


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬