|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ এপ্রিল ২০২৫ ০৯:৫৯ অপরাহ্ণ

কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার


কুড়িগ্রামে ৭ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 


কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অদ্য ১৮ এপ্রিল ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৬.৪০ ঘটিকায় নাগেশ্বরী থানাধীন কাচারী পয়রাডাঙ্গা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে হতে ০৭ কেজি গাজা উদ্ধারসহ ০২ জন মাদক কারবারি মোঃ মাইদুল ইসলাম (৩৮), পিতা- মৃত আব্দুস ছামাদ, গ্রামঃ গোপালপুর বোর্ডেরহাট ও মোঃ রবিউল ইসলাম (৪০), পিতা-মৃত আব্দুল লতিফ, গ্রাম-দক্ষিণ রামখানা, উভয়থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রামদ্বয়কে হাতেনাতে গ্রেফতার করে। 


কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি মোঃ বজলার রহমান বলেন নাগেশ্বরী থানা এলাকায় ৭ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ । উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬