|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৫৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ জুন ২০২৩ ১২:৫৫ অপরাহ্ণ

১০ম ও ১৪তম গ্রেডে ডিএসসিসিতে চাকরি


১০ম ও ১৪তম গ্রেডে ডিএসসিসিতে চাকরি


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১০ম ও ১৪তম গ্রেডে ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ৪
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

২. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। হিসাবসংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ১৮ থেকে ৩০ বছর
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)


বয়সসীমা
২০২৩ সালের ১ জুন প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ডিএসসিসির ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থী যেকোনো একটি পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি
অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৭০০ টাকা ও ২ নম্বর পদের জন্য ৫০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১৯ জুন থেকে ৯ জুলাই ২০২৩, বিকেল ৫টা পর্যন্ত।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬