|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ মে ২০২৪ ১১:১০ অপরাহ্ণ

কু‌ড়িগ্রা‌মে গৃহবধূ‌ ধর্ষণের অ‌ভি‌যোগে একজন গ্রেফতার 


কু‌ড়িগ্রা‌মে গৃহবধূ‌ ধর্ষণের অ‌ভি‌যোগে একজন গ্রেফতার 


আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


ঢাকা প্রেসঃ

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে গৃহবধূ‌কে সংঘবদ্ধ ধর্ষ‌ণের অভিযো‌গে বাবু মিয়া (২৭) না‌মের একজনকে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। তিনি উপ‌জেলার থেতরাই ইউনিয়‌নের দ‌ড়ি‌কি‌শোরপুর গ্রা‌মের দেলদার হো‌সেনের ছে‌লে। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা। 

 

তিনি জানান, এ ঘটনায় চারজন‌কে আসা‌মি ক‌রে মামলা ক‌রা হ‌য়ে‌ছে।

 

তাদের ম‌ধ্যে বাবু মিয়া‌কে গ্রেপ্তার করা হ‌য়েছে। প্রাথ‌মিক তদ‌ন্তে ঘটনার সঙ্গে বাবুর সম্পৃক্ততার তথ্য পাওয়া গে‌ছে। র‌বিবার তা‌কে আদাল‌তের মাধ্যমে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে। বা‌কি আসা‌মি‌দের গ্রেপ্তারের চেষ্টা চল‌ছে।

 

পু‌লিশ ও ভু্ক্ত‌ভোগীর প‌রিবার জানায়, থেতরাই ইউনিয়‌নের বা‌সিন্দা ভুক্ত‌ভোগী গৃহবধূ একমাত্র সন্তান নিয়ে বাড়ি‌তে বসবাস করেন। তার স্বামী ঢাকার এক‌টি পোশাক কারখানায় কাজ ক‌রেন। দীর্ঘ‌দিন ধ‌রে বাবু ও তার সঙ্গীরা নানাভা‌বে ওই গৃহবধূ‌কে উত্ত্যক্ত ক‌রে আস‌ছি‌লেন। চল‌তি বছ‌রের ১০ ফেব্রুয়া‌রি ওই গৃহবধূ রা‌তে টিউবও‌য়ে‌লের পা‌নি আন‌তে বের হলে বাবু মিয়া ও তার সঙ্গীরা জোর ক‌রে বা‌ড়ির অদূ‌রে নি‌য়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ ক‌রে।

 

ঘটনার পরদিন ভুক্ত‌ভোগী গৃহবধূ ঢাকায় তার স্বামীর কা‌ছে চ‌লে যান। এরপর বাবু ও তার সঙ্গীরা ভুক্ত‌ভোগীর মোবাইল নম্ব‌রে ফোন দি‌য়ে বিরক্ত করা শুরু করেন। পরে গৃহবধূ তার স্বামী‌কে ঘটনা‌টি জানা‌লে গত শ‌নিবার ঢাকা থে‌কে ফি‌রে ওই দম্প‌তি উলিপুর থানায় লি‌খিত অভিযোগ ক‌রেন। অভি‌যো‌গের প্রেক্ষি‌তে পু‌লিশ বাবু মিয়া‌কে গ্রেপ্তার ক‌রে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬