|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:০০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ

চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ


চাকরি স্থায়ীকরণের দাবিতে আউটসোর্সিং কর্মীদের সড়ক অবরোধ


ঢাকা প্রেস নিউজ

 

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করেছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা।
 

শনিবার বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ অবরোধের ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
 

আন্দোলনকারীরা সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর ও অধিদপ্তরের আওতাভুক্ত সব প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মরতদের চাকরি স্থায়ী করার দাবিতে এক দফা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
 

তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত চাকরি স্থায়ীকরণের সিদ্ধান্ত নেওয়া না হবে, ততক্ষণ তারা সড়ক ছেড়ে যাবেন না।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬