|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৩৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ মে ২০২৩ ০৫:১৫ অপরাহ্ণ

করোনায় আক্রান্ত মির্জা ফখরুল


করোনায় আক্রান্ত মির্জা ফখরুল


করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৩ মে) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। সোমবার থেকেই বিএনপি মহাসচিব অসুস্থ বোধ করছিলেন বলে জানান শায়রুল।  


শায়রুল কবির খান বলেন, ‘আজ মঙ্গলবার সকাল ১০টায় কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট পেয়েছেন মহাসচিব স্যার। তিনি গতকাল দুপুর থেকে অসুস্থ বোধ করছিলেন।’


তিনি আরো বলেন, ‘আজ মির্জা ফখরুল স্যার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হবেন। সেখানেই করোনার চিকিৎসা নেবেন।’

এর আগেও বেশ কয়েকবার করোনায় আক্রান্ত হন ফখরুল।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬