নাটোরে ৩৩ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার
ঢাকা প্রেস নিউজ
সুরুজ আলী, নাটোর প্রতিনিধি:-
নাটোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এবং সম্ভাব্য নাশকতা রোধ করতে পুলিশ এক বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের ৩৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে একাধিক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র এবং দলীয় বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন।
নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬