চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে ছুরিকাঘাতে হতাহত ৬ কিশোর
ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছুরিকাঘাতে দুই কিশোর নিহত এবং চার কিশোর আহত হয়েছে। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন- খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) এবং চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহাদ আকিদ রেহমান জানান, মাসুদ ও রায়হান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। তাদের শরীরে ছুরির আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিক চিকিৎসার পর আহত দু'জনকে রাজশাহী মেডিক্যালে রেফার করা হয়েছে।
মাসুদ ও রায়হানের পরিবার জানিয়েছে, তারা এই হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে অবগত নন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) রেজাউল করিম জানিয়েছেন, বিজয় দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় বাগবিতণ্ডার জেরে এ ঘটনা ঘটে। এ বিষয়ে তদন্ত চলছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন তিনি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬