গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর কানাডা-জাপান সফর
ঢাকা প্রেসঃ
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ব্যক্তিগত সফরে কানাডা এবং জাপানের উদ্দেশে এক রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন। শনিবার সকালে তিনি কানাডার ভ্যানকুভারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। ভ্যানকুভার যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে তার যাত্রাবিরতি করার কথা রয়েছে।
১৮ মে: ঢাকা থেকে কানাডার ভ্যানকুভারের উদ্দেশ্যে যাত্রা। পথে তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতি ।
২৫ মে: ভ্যানকুভার থেকে জাপানের টোকিওর উদ্দেশ্যে যাত্রা।
২৬ মে: টোকিও পৌঁছানো।
২৭ মে: টোকিও থেকে নাগাসাকি যাত্রা।
২৮ মে: নাগাসাকিতে পিস মেমোরিয়াল প্রাঙ্গণে বাংলাদেশের পক্ষ থেকে জাপানের প্রতি উপহারস্বরূপ প্রদত্ত পিস মনুমেন্ট উদ্বোধন।
৩১ মে: দেশে ফেরা।
এই সফরটি গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ব্যক্তিগত,তিনি ২৮ মে নাগাসাকিতে পিস মেমোরিয়াল প্রাঙ্গণে বাংলাদেশের পক্ষ থেকে জাপানের প্রতি উপহারস্বরূপ প্রদত্ত পিস মনুমেন্ট উদ্বোধন করবেন এবং তিনি ৩১ মে দেশে ফিরবেন।
সূত্র:
- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬