|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৮:৪৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২১ জানুয়ারি ২০২৫ ০১:৪৭ অপরাহ্ণ

আফ্রিকান নারী আটক: সীমান্তে বিজিবির অভিযান


আফ্রিকান নারী আটক: সীমান্তে বিজিবির অভিযান


ঢাকা প্রেস,ফেনী প্রতিনিধি:-

 

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় এক আফ্রিকান নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ফেনীর পরশুরাম উপজেলার নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
 

মঙ্গলবার (২১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন।
 

আটক নারীর নাম ইলমা (২৬)। তিনি সুদানের কাটাম বারি কান্টি এলাকার বাসিন্দা।
 

লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন জানান, "নিজকালিকাপুর বিওপির টহল দল উপজেলার সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে অবস্থানকালে ইলমাকে আটক করে। তিনি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন।"
 

আটকের সময় ইলমার কাছ থেকে একটি মোবাইল ফোন, ১০০ মার্কিন ডলার, কিছু ভারতীয় রুপি এবং দুটি ব্যাগ জব্দ করা হয়েছে। পরে তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়।
 

তিনি আরও জানান, এর আগেও পরশুরামের ওই এলাকা থেকে বেশ কয়েকজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬