গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনা: বাসের ধাক্কায় চালক ও সুপারভাইজারের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি:-
গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষে চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন, যাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক মন্টু শেখ (৫৫) ও সুপারভাইজার আরিফ হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আজিজুল হক রাজন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের পেছনে প্রথমে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে থাকা গাছে সজোরে আঘাত করে। এতে বাসটির চালক ও সুপারভাইজারসহ ১০ জন আহত হন।
পরে আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬