|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৯:২১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৮ নভেম্বর ২০২৪ ০১:৫৮ অপরাহ্ণ

পাবনায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা


পাবনায় হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা


ঢাকা প্রেস,পাবনা প্রতিনিধি:-
 

পাবনার শহরের খেয়াঘাট আলিয়া মাদরাসা রোডে তুষার (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত তুষার পেশায় একজন সেনেটারি মিস্ত্রি ছিলেন।
 

ঘটনাটি ঘটে রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে। তুষার পাবনা পৌর এলাকার রাধানগর ময়দানপাড়া মহল্লার বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে আলিয়া মাদরাসা রোডে একদল দুর্বৃত্ত তুষারকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার কারণ এখনো জানা যায়নি।
 

ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছে। জানা গেছে, তুষার এর আগে সিয়াম হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন এবং সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছিলেন। হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬