|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১১:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলায় কেএনএর বিরুদ্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযান


বান্দরবানের রুমা উপজেলায় কেএনএর বিরুদ্ধে সেনাবাহিনীর বিশেষ অভিযান


ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি:-

 

আজ ১৪ নভেম্বর ২০২৪ তারিখ বান্দরবানের রুমা উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি অপারেশন দল মুনলাই পাড়া নামক এলাকায় কেএনএ'র বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে।
 


বৃহস্পতিবার ভোররাতে অপারেশন দলটি মুনলাই পাড়ার উত্তর পশ্চিমে রুমা খালের পার্শ্ববর্তী লাইচেংয়াই নামক আমবাগানে কেএনএ'র অবস্থানের উপর অভিযান পরিচালনা করলে সন্ত্রাসীরা তাদের অস্ত্র-সরঞ্জামাদি ফেলে পালিয়ে যায়। এ সময় উক্ত এলাকা তল্লাশি করে ১টি এসএমজি (ম্যাগাজিনসহ), ২টি গাঁদা বন্দুক (১৫৯ রাউন্ড কার্তুজ ও ১টি কার্তুজ ভর্তি বেল্ট), ১টি বাইনোকুলার, ২টি ওয়াকিটকি সেট, ৩ জোড়া কেএনএ ইউনিফর্ম, ১ জোড়া বুট, ১টি হ্যান্ডকাফ, ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আই ই ডি) তৈরিতে ব্যবহৃত স্প্লিন্টার ও ৫টি স্মার্ট ফোন উদ্ধার করা হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬