|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৬ সেপ্টেম্বর ২০২৪ ০১:১৫ অপরাহ্ণ

ঘুমের মধ্যে সাপের কামড়ে যুবকের মৃত্যু


ঘুমের মধ্যে সাপের কামড়ে যুবকের মৃত্যু


ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম);-


 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় সাপের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে আহত হওয়া রমজান আলী (২০) নামের ওই যুবককে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

নিহত রমজান আলী উপজেলার বড়হাতিয়া ২ নম্বর ওয়ার্ড হাজিপাড়া গ্রামের মৃত ভেট্টা মিয়ার ছেলে। তার স্ত্রী ময়ূরী আক্তার জানান, মধ্যরাতে রমজান আলী হঠাৎ চিৎকার করে ওঠায় তারা ঘুম থেকে জেগে ওঠেন। পরে দেখা যায় তার শরীরে সাপের কামড়ের চিহ্ন। তাকে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া হলেও বাঁচাতে পারা যায়নি।
 

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানিয়েছেন, বিষধর সাপের কামড়েই রমজান আলীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬