নওগাঁ জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মতবিনিময়
ঢাকা প্রেস
নওগাঁ প্রতিনিধি:-
নওগাঁ জেলা সড়ক পরিবহন ফেডারেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১২ অক্টোবর দুপুরে শহরের ফুড প্যালেস রেস্টুরেন্টে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও বগুড়া জেলা মোটর শ্রমিকের সভাপতি মো: আব্দুল হামিদ মিঠুনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নওগাঁ জেলার দায়িত্ব প্রাপ্ত নেতা মো: যুবায়ের হোসেন জাকির।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রবি, নওগাঁ জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন জেলা সভাপতি মো: আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম মতিউর জামান মতি, সাবেক সভাপতি মো: ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ নওগাঁ জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বর্তমান কমিটি ও সাবেক কমিটির ৬ জন করে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাসে ১ থেকে ১০ তারিখের মধ্যে জেলা কমিটি'র অডিট করে নতুন করে, নতুন করে সভা করে নওগাঁ জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নির্বাচনের দিন তারিখ নির্ধারণ করা হবে বলে জানান।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬